ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

মিরপুরে তুমুল সংঘর্ষ: মেট্রোরেলের ১০ ও ১১ নম্বর স্টেশন বন্ধ


  • আপলোড সময় : মঙ্গলবার ০৩ নভেম্বর, ২০২৬ সময় : ১:২২ পিএম

রাজধানীর মিরপুর এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের রাজপথ অবরোধ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষের কারণে চরম অচলাবস্থা তৈরি হয়েছে। মঙ্গলবার টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। সংঘর্ষের একপর্যায়ে নিরাপত্তার স্বার্থে ঢাকা মেট্রোরেলের মিরপুর-১০ এবং মিরপুর-১১ নম্বর স্টেশনে যাত্রী ওঠা-নামা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে।


মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টার কিছু পরেই বিভিন্ন তৈরি পোশাক কারখানার শত শত শ্রমিক আবারও মিরপুরের মূল রাজপথে নেমে এসে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা বাধা দিলে পুলিশের সঙ্গে আন্দোলনকারী শ্রমিকদের তুমুল সংঘর্ষ বেধে যায়। চরম উত্তেজনার একপর্যায়ে আন্দোলনকারীরা মিরপুর-১১ নম্বর মেট্রো স্টেশনের নিচের প্রধান সড়কে পরিত্যক্ত কাঠ ও বাঁশে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান। এর ফলে ওই এলাকার নিচের মূল সড়কে সব ধরনের যান চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে যায়।


উদ্ভূত উদ্ভূত নিরাপত্তা ঝুঁকির বিষয়টি বিবেচনা করে বেলা ১১টা ৫০ মিনিটে ঢাকার মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মিরপুর-১০ ও ১১ নম্বর স্টেশনে ট্রেন থামানো সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। সংস্থাটির দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে যে, নিরাপত্তার কঠোর স্বার্থে দুটি স্টেশনের সবকটি প্রবেশ ও বের হওয়ার গেট তালাবদ্ধ রাখা হয়েছে। ফলে এই স্টেশনগুলো থেকে কোনো যাত্রী ভেতরে প্রবেশ করতে পারছেন না এবং ট্রেন না থামায় ওপর থেকে কোনো যাত্রী নামতেও পারছেন না।


ডিএমটিসিএল কর্তৃপক্ষ এই পদক্ষেপকে কারিগরি ভাষায় ‘স্টেশন স্কিপ করা’ হিসেবে অভিহিত করেছে। তবে সাধারণ যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মূল লাইনে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। অন্যান্য সকল স্টেশনে যাত্রী ওঠা-নামা সম্পূর্ণ নিয়মিত ও স্বাভাবিক রয়েছে। মেট্রোরেল পুলিশের পক্ষ থেকে সতর্কতামূলক পরামর্শ পাওয়ার পরপরই এই বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে ডিএমটিসিএল।


উল্লেখ্য, এর আগেও গত রবিবার অনুরূপ শ্রমিক অসন্তোষের কারণে নিরাপত্তার স্বার্থে কাজীপাড়া, মিরপুর-১০ এবং পল্লবী মেট্রো স্টেশন টানা দুই ঘণ্টারও বেশি সময় বন্ধ রাখতে বাধ্য হয়েছিল কর্তৃপক্ষ। টানা তিন দিন ধরে মিরপুরের এই পোশাক অঞ্চলজুড়ে থমথমে পরিবেশ ও শ্রমিক অসন্তোষ বিরাজ করছে, যার ফলে শিল্পকারখানা ও দৈনন্দিন জনজীবনে এর তীব্র প্রভাব পড়ছে।


এ সম্পর্কিত আরো খবর