ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

ফ্লোরিডার ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর হলেন রিপাবলিকান বায়রন


  • আপলোড সময় : বুধবার ০৪ নভেম্বর, ২০২৬ সময় : ১০:২৪ এএম

ফ্লোরিডার ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর হলেন রিপাবলিকান বায়রন

যুক্তরাষ্ট্রের দক্ষিণপন্থী রাজনীতিতে বড় ধরনের রাজনৈতিক চমক সৃষ্টি হয়েছে। দীর্ঘ রক্ষণশীল ঐতিহ্যের ফ্লোরিডা অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচনে জয়লাভ করে এক নতুন ইতিহাস গড়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী বায়রন ডোনাল্ডস। এর মাধ্যমে তিনি ফ্লোরিডার ইতিহাসে প্রথম কোনো কৃষ্ণাঙ্গ গভর্নর হিসেবে অভিষিক্ত হতে চলেছেন, যা মার্কিন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।


নির্বাচনে বায়রন ডোনাল্ডস প্রতিদ্বন্দ্বিতা করেন ডেমোক্র্যাট প্রার্থী ও সাবেক রিপাবলিকান কংগ্রেস সদস্য জলির বিরুদ্ধে। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই লড়াইয়ে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিয়ে তিনি বিদায়ী রিপাবলিকান গভর্নর রন ডিস্যান্টিসের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। স্মরণ করা যেতে পারে, রন ডিস্যান্টিস তাঁর গভর্নর মেয়াদকালে নিজের প্রেসিডেন্ট হওয়ার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা প্রদর্শন করার পাশাপাশি ট্রাম্পের নিজ রাজ্য ফ্লোরিডাকে আরও বেশি রক্ষণশীল ধারার দিকে চালিত করেছিলেন।


এবারের এই নির্বাচন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি জনসমর্থনের পারদ ও মার্কিন বিভিন্ন অঙ্গরাজ্যে রিপাবলিকানদের ওপর এর প্রভাব মূল্যায়নের একটি বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছিল। ফ্লোরিডায় গত তিন দশকেরও বেশি সময় ধরে কোনো ডেমোক্র্যাট গভর্নর নির্বাচিত না হওয়ার রেকর্ড বজায় রেখে ডোনাল্ডস জয়ী হওয়ায় রিপাবলিকান শিবির স্বস্তি ফিরে পেয়েছে। প্রচারাভিযানে ডোনাল্ডস তাঁর প্রতিদ্বন্দ্বী জলিকে সাধারণ মানুষের সমস্যা থেকে বিচ্ছিন্ন এক উদারপন্থী রাজনীতিক হিসেবে তুলে ধরার পাশাপাশি ঐতিহ্যগতভাবে ডেমোক্র্যাটদের ভোটার হিসেবে পরিচিত কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের সমর্থন আদায়েও সফল কৌশল গ্রহণ করেন।


জাতীয় রাজনীতির পাশাপাশি এবারের ফ্লোরিডা নির্বাচনে স্থানীয় নানা সংকট যেমন জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি এবং আবাসন বিমার আকাশচুম্বী খরচ ভোটারদের মনস্তত্ত্বে গভীর প্রভাব ফেলেছিল। বিশেষ করে বারবার ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়া ফ্লোরিডায় বাড়ির উচ্চ বিমা খরচ সাধারণ মানুষের বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। একসময়ে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও রাজনৈতিকভাবে দোদুল্যমান রাজ্য হিসেবে পরিচিত ফ্লোরিডায় এই ঐতিহাসিক জয়ের মধ্য দিয়ে রিপাবলিকানরা তাদের একচ্ছত্র আধিপত্য আরও সুসংহত করল।


এ সম্পর্কিত আরো খবর