ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হলেন আবদুল আল-সাইয়েদ


  • আপলোড সময় : বুধবার ০৪ নভেম্বর, ২০২৬ সময় : ৪:১০ পিএম

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে নতুন ইতিহাস গড়লেন আবদুল আল-সাইয়েদ। মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে বিজয়ী হতে চলেছেন তিনি। এর মাধ্যমে দেশটির ইতিহাসে প্রথম কোনো মুসলিম আমেরিকান রাজনীতিক হিসেবে সিনেটের উচ্চকক্ষে পৌঁছানোর মাইলফলক স্পর্শ করলেন এই তরুণ নেতা। প্রভাবশালী নির্বাচনী পূর্বাভাসকারী প্রতিষ্ঠান ‘ডিসিশন ডেস্ক এইচকিউ’-এর সূত্রে মার্কিন গণমাধ্যম দ্য হিল এই তথ্য নিশ্চিত করেছে।


এই গুরুত্বপূর্ণ নির্বাচনে আবদুল আল-সাইয়েদ পরাজিত করেছেন রিপাবলিকান প্রার্থী ও সাবেক কংগ্রেস সদস্য মাইক রজার্সকে। বিশেষ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি সমর্থন পাওয়া শক্তিশালী প্রতিপক্ষ রজার্সের বিরুদ্ধে এই বিজয় ডেমোক্র্যাট শিবিরের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পেশায় চিকিৎসক এবং ডেট্রয়েট ও ওয়েইন কাউন্টির স্বাস্থ্য বিভাগের সাবেক প্রধান আল-সাইয়েদ নির্বাচনে ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন, যেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী রজার্স পেয়েছেন ৪৭ শতাংশের অধিক ভোট। স্থানীয় সময় বুধবার ভোর পর্যন্ত ৫২ শতাংশ ভোট গণনার পর এই চিত্র সামনে আসে।


নির্বাচনী প্রচারণায় আল-সাইয়েদের মূল এজেন্ডা ছিল উন্নত স্বাস্থ্যসেবা ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় কমানো। তবে প্রচারণার পুরোটা জুড়েই তাঁকে তাঁর মুসলিম পরিচয়, ইসরায়েল-গাজা যুদ্ধ নিয়ে বিতর্কের মুখোমুখি হতে হয়। এমনকি প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাইক রজার্স তাঁকে উগ্রপন্থী হিসেবে তুলে ধরার চেষ্টা করেন এবং খোদ ডোনাল্ড ট্রাম্প তাঁর মুসলিম পরিচয় নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করেন। ট্রাম্প তাঁকে ‘সহিংস সন্ত্রাসী’ এবং ব্যঙ্গাত্মকভাবে ‘মোহাম্মদ’ বলে সম্বোধন করলেও আল-সাইয়েদ অত্যন্ত দৃঢ়তার সঙ্গে তা প্রতিহত করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, ভোটারদের রায়ে তাঁর নামের উচ্চারণ নয়, বরং সিনেটর হিসেবে তাঁর কাজই মূল পরিচয় হবে।


নির্বাচনী বৈতরণী পার হওয়ার পথে ডেমোক্র্যাট শিবিরের অভ্যন্তরীণ কোন্দলও পোহাতে হয়েছে আল-সাইয়েদকে। মিশিগানের ডেমোক্র্যাট প্রতিনিধি হ্যালি স্টিভেন্স প্রাইমারিতে হেরে যাওয়ার পর দলীয় স্বার্থের বিরুদ্ধে গিয়ে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে সমর্থন জানান, যা নিয়ে দলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। তবে দলের শীর্ষ নেতাদের এই অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতা ছাপিয়ে আল-সাইয়েদের প্রচারণ তহবিলে অনুদানের জোয়ার বয়। পাশাপাশি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের মতো প্রভাবশালী ডেমোক্র্যাট নেতাদের জোরালো সমর্থন তাঁর বিজয়কে ত্বরান্বিত করেছে।


মিশিগানের মাটিতে মিশরীয় অভিবাসী বাবা-মায়ের ঘরে জন্ম নেওয়া আবদুল আল-সাইয়েদের এই ঐতিহাসিক জয় মার্কিন রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করল। চিকিৎসক থেকে স্বাস্থ্য প্রশাসক এবং সেখান থেকে মার্কিন সিনেটের সর্বোচ্চ পর্যায়ে তাঁর এই উত্থান দেশটির মুসলিম সম্প্রদায়ের জন্য এক বড় প্রাপ্তি।


এ সম্পর্কিত আরো খবর