ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

এইচএসসিতে ১-২ বিষয়ে অকৃতকার্যদের বিশেষ পরীক্ষা শুরু ২ ডিসেম্বর


শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৫ নভেম্বর, ২০২৬ সময় : ৬:১৩ পিএম

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় এক বা দুটি বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য বিশেষ পরীক্ষা গ্রহণের ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ২ ও ৩ ডিসেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং চলতি মাসের ২৩ ডিসেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।


বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে রাজধানীর মাতুয়াইলে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই তথ্য জানান।


চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ, যা গত দুই দশকের মধ্যে সর্বনিম্ন। এ বছর মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। যার মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৩ লাখ ৫৬ হাজার ৫২৮ জন (৫৬.৩১%) এবং ছাত্র ২ লাখ ৯০ হাজার ১৫৭ জন (৪৭.৭৫%)। এছাড়া এ বছর জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী এবং ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি।


শিক্ষার্থীদের শিক্ষাজীবনে দীর্ঘসূত্রিতা এড়াতে এবং ১-২ বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের পুনরায় সুযোগ দিতে এই বিশেষ ব্যবস্থার কথা জানান শিক্ষামন্ত্রী। নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যে ফল প্রকাশের সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ডগুলো।


এ সম্পর্কিত আরো খবর