ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৫ নভেম্বর, ২০২৬ সময় : ৫:৫১ পিএম

আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি   ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি।গ্রেপ্তারি পরোয়ানা জারির মাত্র এক দিন পর বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমানের আদালত ৫০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।


পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার (৪ নভেম্বর) আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। এরই প্রেক্ষিতে নির্ধারিত দিনে আদালতে সশরীরে হাজির হয়ে আত্মসমর্পণপূর্বক জামিনের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।


আদালত সূত্রে জানা যায়, এর আগে গত বুধবার মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। তবে অ্যালার্জিজনিত অসুস্থতার কারণে পরীমনি আদালতে উপস্থিত হতে না পারায় তার পক্ষে সময়ের আবেদন করা হয়। বাদীপক্ষ ওই সময়ের আবেদনের তীব্র বিরোধিতা করে আসামির জামিন বাতিলের আবেদন করলে আদালত সময়ের আবেদন নামঞ্জুর করেন এবং পরীমনির জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। পরবর্তীতে পরদিনই আদালতে এসে আত্মসমর্পণ করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন এই চিত্রনায়িকা।



এ সম্পর্কিত আরো খবর