ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

আদালতে পরীমণির তাণ্ডব: সাংবাদিকদের গালিগালাজ, ফোন ছিনতাই ও মারধর


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৫ নভেম্বর, ২০২৬ সময় : ৯:১১ পিএম

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সঙ্গে চরম কুরুচিপূর্ণ আচরণ ও অপেশাদার তাণ্ডব চালিয়েছেন বিতর্কিত চিত্রনায়িকা পরীমণি। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন নেওয়ার সময় এই ঘটনা ঘটে। এ সময় তার ব্যক্তিগত দেহরক্ষীদের অতর্কিত হামলায় পেশাগত দায়িত্ব পালনরত সংবাদকর্মী এবং সাধারণ বিচারপ্রার্থীসহ অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন।


বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সোয়া ১১টার দিকে পরীমণি আদালতে পৌঁছানোর পর থেকেই তার নিরাপত্তারক্ষীরা এক অরাজক পরিবেশের সৃষ্টি করে। আদালত ভবনের লিফটে ওঠার সময় সংবাদকর্মীরা ছবি ও ভিডিও ধারণ করতে গেলে পরীমণির ব্যক্তিগত দেহরক্ষীরা চরম আগ্রাসী ভূমিকায় নেমে ধাক্কাধাক্কি শুরু করে। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সংবাদকর্মী রবিউল হোসাইন রাজুর হাত থেকে চলন্ত ভিডিও রেকর্ডার সংবলিত মোবাইল ফোন ছিনিয়ে নেন পরীমণি এবং তার নিরাপত্তারক্ষীরা রাজুর ট্রাইপডটি ভেঙে গুঁড়িয়ে দেয়।


পরবর্তীতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর ভারপ্রাপ্ত বিচারক মাহফুজুর রহমানের আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জামিন প্রার্থনা করলে আদালত ৫০০ টাকা মুচলেকায় পরীমণির জামিন মঞ্জুর করেন। তবে জামিন নিয়ে আদালত ভবন থেকে বের হওয়ার সময় পরীমণি ও তার ক্যাডার বাহিনী আরও বেপরোয়া হয়ে ওঠে। সংবাদকর্মীদের ওপর তেড়ে গিয়ে গালিগালাজ শুরু করেন তিনি এবং এক সাংবাদিকের হাতে খামচি দেন। একই সময়ে তার দেহরক্ষীদের বেপরোয়া ধাক্কাধাক্কিতে আদালতের বারান্দায় দাঁড়িয়ে থাকা সুজন চন্দ্র নামের এক সাধারণ বিচারপ্রার্থীর মাথা ফেটে রক্তপাত হয়।


এই হামলায় জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক আশিকুজ্জামান ও মাল্টিমিডিয়া রিপোর্টার আব্দুল্লাহ আল কাউছার, আগামীর সময়ের প্রতিবেদক সিয়াম হোসেন এবং বিচারপ্রার্থী সুজন চন্দ্র গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। আদালত প্রাঙ্গণে একজন আসামির ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের এমন সশস্ত্র মহড়া এবং পুলিশ ও প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে উপস্থিত গণমাধ্যমকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর