ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

জাতীয় চার নেতার নামে থাকা কোস্টগার্ড জাহাজের নাম পরিবর্তন


  • আপলোড সময় : শুক্রবার ০৬ নভেম্বর, ২০২৬ সময় : ৬:৫৬ পিএম

বাংলাদেশ কোস্টগার্ডের বহরে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচটি জাহাজের নামের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এনেছে বর্তমান প্রশাসন। ঐতিহাসিক ‘জয় বাংলা’ স্লোগান এবং স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের জাতীয় চার নেতার স্মরণে রাখা নামগুলো পরিবর্তন করে নতুন নামকরণের আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে। কোস্টগার্ড সদর দপ্তরের পাঠানো প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সবুজ সংকেত পাওয়ার পর এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-৩ শাখা থেকে এ সংক্রান্ত একটি জরুরি অনুমোদনপত্র কোস্টগার্ডের মহাপরিচালকের দপ্তরে পাঠানো হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মাসফিকা হোসেনের স্বাক্ষরসংবলিত ওই চিঠিতে উল্লেখ করা হয় যে, যথাযথ কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের অনুমোদনক্রমেই জাহাজগুলোর পূর্বের নাম বাতিল করে নতুন প্রস্তাবিত নামগুলো চূড়ান্ত করা হয়েছে। এর মাধ্যমে রাষ্ট্রীয় এই বাহিনীটির জলযানের নামকরণে বড় ধরনের পরিবর্তন আসল।


নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ কোস্টগার্ডের ‘বিসিজিএস জয় বাংলা’ (পেন্যান্ট নম্বর পিসি-২০৮) জাহাজের নাম পরিবর্তন করে এখন থেকে রাখা হয়েছে ‘বিসিজিএস অদম্য বাংলা’। একইভাবে, জাতীয় চার নেতার নামে নামকরণ করা বাকি চারটি জাহাজের নামও পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে ‘বিসিজিএস সৈয়দ নজরুল’ (পিএল-৭১) জাহাজের নতুন নাম দেওয়া হয়েছে ‘বিসিজিএস ফিরোজ কবীর’। ঐতিহাসিক ব্যক্তিত্বদের স্মরণে থাকা বাকি জাহাজগুলোর মধ্যে ‘বিসিজিএস তাজউদ্দীন’ (পিএল-৭২) এর নতুন নাম ‘বিসিজিএস নুরুল ইসলাম’, ‘বিসিজিএস মনসুর আলী’ (পিএল-৭৩) এর নতুন নাম ‘বিসিজিএস এম হুমায়ুন কবীর’ এবং ‘বিসিজিএস কামরুজ্জামান’ (পিএল-৭৪) জাহাজের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বিসিজিএস আশরাফ সিদ্দিকী’।


এ সম্পর্কিত আরো খবর