ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা


  • আপলোড সময় : শনিবার ০৭ নভেম্বর, ২০২৬ সময় : ৯:৫২ এএম

ঐতিহাসিক 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।


শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বিএনপির শীর্ষ ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে তিনি রাজধানীর শেরেবাংলা নগরস্থ জিয়া উদ্যানে পৌঁছান। সেখানে তিনি উভয় নেতার মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শ্রদ্ধা নিবেদন শেষে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।


ঐতিহাসিক এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে ইতিমধ্যে সাত দিনের বিস্তৃত কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সেই ধারাবাহিকতায় সূচিমালার প্রথম দিন শনিবার সকালে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই শ্রদ্ধা নিবেদন পর্ব সম্পন্ন হয়।


শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে বেলা বাড়ার সাথে সাথে নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বর্ণাঢ্য গণশোভাযাত্রায় সশরীরে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।


ঘোষিত সূচি অনুযায়ী, বিশাল এই শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবন মোড় দিয়ে ডান দিকে যাবে। এরপর এটি হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর ও ফার্মগেট অতিক্রম করে মানিক মিয়া এভিনিউতে গিয়ে সমাপ্ত হবে। দিবসটিকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।


এ সম্পর্কিত আরো খবর