ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, চতুর্থ অবস্থানে মেগাসিটি ঢাকা


  • আপলোড সময় : শনিবার ০৭ নভেম্বর, ২০২৬ সময় : ৯:৫৯ এএম

চারপাশে ধুলাবালি আর গাড়ির ধোঁয়ায় শীতের আমেজ শুরুর আগেই আবারও মরণঘাতী বায়ুদূষণের চাদরে ঢাকা পড়েছে রাজধানী ঢাকা। বাতাসে ক্ষতিকর অতি সূক্ষ্ম ধূলিকণার মাত্রা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে বায়ুদূষণের তালিকায় শীর্ষ শহরের তালিকায় চতুর্থ অবস্থানে নেমে এসেছে মেগাসিটি ঢাকা। বিশ্বব্যাপী বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা আইকিউএয়ারের সর্বশেষ প্রকাশিত লাইভ ডাটা থেকে এই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে।


শনিবার (৭ নভেম্বর) সকাল ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের রিয়েল-টাইম তথ্যানুযায়ী, রাজধানী ঢাকার বায়ুর মান সূচক বা একিউআই স্কোর রেকর্ড করা হয়েছে ১৯৬। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, এই স্কোর সরাসরি ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়। এর ফলে নগরবাসীর স্বাস্থ্যঝুঁকি আবারও তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে।


এদিকে, বিশ্বজুড়ে দূষিত বায়ুর এই তালিকায় সবার শীর্ষে অবস্থান করছে ভারতের রাজধানী দিল্লি। শহরটির বর্তমান একিউআই স্কোর রেকর্ড করা হয়েছে ৫২৯, যা চরম মাত্রার বায়ুদূষণকে নির্দেশ করে। এছাড়া, ২৭৫ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের ঐতিহাসিক শহর লাহোর। দিল্লি ও লাহোর—উভয় শহরের বাতাসের মানই বর্তমানে অত্যন্ত বিপজ্জনক ও ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।


তালিকায় এরপরেই রয়েছে আরও কয়েকটি প্রধান শহর। ২৩৬ ও ১৬৮ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকার যথাক্রমে তৃতীয় ও পঞ্চম অবস্থানে রয়েছে ভারতের কলকাতা এবং আফগানিস্তানের কাবুল। আইকিউএয়ারের পরিমাপ অনুযায়ী, এই শহরগুলোর বাতাসের মানও সংবেদনশীল গোষ্ঠী ও সাধারণ মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর হিসেবে বিবেচিত হচ্ছে। বর্তমান এই তালিকায় শীর্ষ দশে অবস্থানকারী অন্যান্য শহরগুলোর একিউআই স্কোর মূলত ৯৯ থেকে ৫২৯ এর সীমার মধ্যে রয়েছে।


বায়ুমানের আন্তর্জাতিক সূচক বা একিউআই স্কেলের নিয়ম অনুযায়ী, কোনো এলাকার স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তাকে ‘ভালো’ বা নিরাপদ হিসেবে গণ্য করা হয়। স্কোর ৫১ থেকে ১০০-এর ঘরে থাকলে তা ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। তবে স্কোর যখন ১৫১ থেকে ২০০-এর মধ্যে পৌঁছায়, তখন তা সাধারণ মানুষের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।


অন্যদিকে, একিউআই স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে সেটিকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ বা তার বেশি হলে তা চরম ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়। বায়ুদূষণের এমন মারাত্মাক পরিস্থিতিতে শিশু, বয়স্ক এবং দীর্ঘস্থায়ী শ্বাসকষ্টজনিত অসুস্থ ব্যক্তিদের যথাসম্ভব ঘরের ভেতরে থাকার এবং সুস্থ ব্যক্তিদেরও বাইরের অপ্রয়োজনীয় কার্যক্রম সীমিত রাখার কঠোর পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সূত্র: আইকিউএয়ার


এ সম্পর্কিত আরো খবর