ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

'জয় বাংলা' ও চার রাষ্ট্রনেতার নামের বদলে কোস্ট গার্ড জাহাজে আত্মত্যাগীদের নাম


  • আপলোড সময় : শনিবার ০৭ নভেম্বর, ২০২৬ সময় : ১০:৪০ এএম

বাংলাদেশ কোস্ট গার্ডের ইতিহাস, ঐতিহ্য ও গৌরবোজ্জ্বল অবদানকে চিরস্মরণীয় করে রাখা এবং দেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বীরত্ব, সাহসিকতা ও আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী সদস্যদের যথাযথ সম্মান জানাতে বাহিনীর ৫টি জাহাজের নতুন নামকরণ অনুমোদন করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সম্প্রতি জারি করা এক চিঠিতে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।


নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, ‘বিসিজিএস জয় বাংলা’ জাহাজটির নতুন নাম রাখা হয়েছে ‘বিসিজিএস অদম্য বাংলা’। এর পাশাপাশি সাবেক চার জাতীয় নেতার নামে থাকা চারটির নাম পরিবর্তন করে দেশরক্ষা ও অভিযানে আত্মত্যাগকারী বীরদের নামে নামকরণ করা হয়েছে। সেই অনুযায়ী ‘বিসিজিএস সৈয়দ নজরুল’-এর নতুন নাম হয়েছে ‘বিসিজিএস ফিরোজ কবির’, ‘বিসিজিএস তাজউদ্দীন’-এর নতুন নাম ‘বিসিজিএস নুরুল ইসলাম’, ‘বিসিজিএস মনসুর আলী’-র নাম রাখা হয়েছে ‘বিসিজিএস এম হুমায়ুন কবির’ এবং ‘বিসিজিএস কামারুজ্জামান’-এর নাম পরিবর্তন করে ‘বিসিজিএস আশরাফ সিদ্দিকী’ করা হয়েছে।


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে কোস্ট গার্ড সদর দপ্তর থেকে এই পাঁচটি জাহাজের নতুন নামের প্রস্তাব পাঠালে মন্ত্রণালয় তা চূড়ান্ত অনুমোদন প্রদান করে।


জাহাজগুলোর নতুন নামকরণের ঐতিহাসিক পটভূমি তুলে ধরে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজান জানান, যাদের নামে জাহাজগুলোর নতুন নাম রাখা হয়েছে, তারা সবাই কোস্ট গার্ড ও নৌবাহিনীর বীর সদস্য ছিলেন। দায়িত্ব পালনকালে বিভিন্ন ঝুঁকিপূর্ণ অভিযান, জলদস্যু দমন ও প্রাকৃতিক দুর্যোগের মুখে দেশমাতৃকার সেবায় তারা নিজেদের জীবন বিসর্জন দিয়েছেন।


তিনি বিস্তারিত তথ্য দিয়ে জানান, লেফটেন্যান্ট কমান্ডার ফিরোজ কবির ছিলেন কোস্ট গার্ডের জাহাজ ‘শহীদ ফরিদ’-এর অধিনায়ক। সুন্দরবনে দায়িত্ব পালনকালে জাহাজটি তীব্র কালবৈশাখী ঝড়ের কবলে পড়লে অত্যন্ত সাহসিকতার সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ার সময় পানিতে পড়ে গিয়ে তিনি শাহাদাতবরণ করেন।


অন্যদিকে নাবিক নুরুল ইসলাম চোরাচালানবিরোধী এক দুঃসাহসিক অভিযান পরিচালনার সময় দুষ্কৃতকারীদের আকস্মিক হামলায় প্রাণ হারান। আর নাবিক এম হুমায়ুন কবির ২০০৬ সালে সুন্দরবনের গভীরে দুর্ধর্ষ জলদস্যুদের মুখোমুখি লড়াই করার সময় বীরত্বের সঙ্গে প্রাণ উৎসর্গ করেন। এছাড়া নাবিক আশরাফ সিদ্দিকীও সীমান্তে সফল চোরাচালানবিরোধী অভিযান চলাকালে শাহাদাতবরণ করেছিলেন। বাহিনীর এসব অকুতোভয় সদস্যদের অম্লান স্মৃতি ও গৌরবময় আত্মত্যাগকে সম্মান জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর