ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

চট্টগ্রাম বন্দর ও সিলেট পুনরুদ্ধারের হুংকার ভারতীয় সংসদ সদস্যের


  • আপলোড সময় : শনিবার ০৭ নভেম্বর, ২০২৬ সময় : ১২:২৭ পিএম

পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (পিওকে) পাশাপাশি বর্তমান বাংলাদেশের অধীনস্থ নোয়াখালী, চট্টগ্রাম বন্দর এবং সিলেট অঞ্চলও পুনরায় ভারতের নিয়ন্ত্রণে ফিরিয়ে আনার সময় এসেছে বলে এক চরম ও উসকানিমূলক মন্তব্য করেছেন ভারতের কেন্দ্রীয় ক্ষমতায়াসীন দল বিজেপির লোকসভার সংসদ সদস্য নিশিকান্ত দুবে। ব্রিটিশ আমল ও দেশভাগের ইতিহাস টেনে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর বিরুদ্ধে এই অঞ্চলগুলো পাকিস্তানের কাছে জোরপূর্বক হস্তান্তরের গুরুতর অভিযোগ তুলেছেন তিনি।


ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বিজেপি এমপি নিশিকান্ত দুবে দাবি করেছেন, তৎকালীন ত্রিপুরার রাজপরিবারের অংশ ছিল এই অঞ্চলগুলো। তার মতে, নেহেরু সরকার ঐতিহাসিক ভুল করে এবং রাজনৈতিক স্বার্থে নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম বন্দর পাকিস্তানের হাতে তুলে দিয়েছিল। তিনি আরও অভিযোগ করেন, ১৯৪৭ সালে দেশভাগের ঠিক আগে ১৯৪৬ সালে নোয়াখালীতে সংঘটিত সহিংসতার সময় নেহেরু যথাযথ পদক্ষেপ না নিয়ে বরং মুসলিম লীগকে নিজের সরকারে অন্তর্ভুক্ত করায় ব্যস্ত ছিলেন। তার দাবি, সেসময়কার সেই রাজনৈতিক সিদ্ধান্তের কারণেই পুরো উত্তর-পূর্ব ভারতের সামগ্রিক অর্থনৈতিক ও যোগাযোগগত উন্নয়ন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে।


নিশিকান্ত দুবের মতে, চট্টগ্রাম বন্দর ও উপকূলীয় অঞ্চল ভারতের হাতছাড়া হয়ে যাওয়ার কারণেই মূলত উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে যোগাযোগ ও বাণিজ্যের ক্ষেত্রে স্থায়ী সমস্যা তৈরি হয়েছে। এখন সময় এসেছে ইতিহাস সংশোধন করার এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মতো এই অঞ্চলগুলোকেও পুনরায় নিজেদের ভূখণ্ডের অন্তর্ভুক্ত করার।


এদিকে ভারতীয় এই সংসদ সদস্যের এমন মন্তব্য এমন এক সময়ে সামনে এসেছে, যখন ত্রিপুরার আঞ্চলিক রাজনৈতিক দল ‘টিপরা মোথা’র প্রতিষ্ঠাতা প্রদ্যোত বিক্রম মাণিক্য দেববর্মাও দেশভাগের ইতিহাসের সমালোচনা করে মন্তব্য করেছেন যে, অতীতে ত্রিপুরার বিশাল অংশ পূর্ব পাকিস্তানের হাতে তুলে দেওয়া ভারতের কৌশলগত একটি বড় ভুল ছিল। ত্রিপুরার রাজপরিবারের প্রধানের এই বক্তব্যের রেশ ধরেই বিজেপির শীর্ষস্থানীয় এই নেতা বাংলাদেশ সম্পর্কে এই বিতর্কিত ও আগ্রাসী বক্তব্য প্রদান করলেন।


(সূত্র: এএনআই)


এ সম্পর্কিত আরো খবর