ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণ, জনমনে আতঙ্ক


  • আপলোড সময় : রবিবার ০৮ নভেম্বর, ২০২৬ সময় : ৬:৫২ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের অভ্যন্তরে তিনটি শক্তিশালী ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে জগন্নাথ হলের পূর্ব গেটের পাশে পরপর দুটি এবং টিএসসি সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এই ঘটনাকে কেন্দ্র করে গভীর রাতে বিশ্ববিদ্যালয় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।


মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে প্রথমে জগন্নাথ হল গেট এলাকায় বিকট শব্দে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর কিছু মুহূর্ত পরই টিএসসি এলাকায় আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটে বলে সরাসরি নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনার প্রত্যক্ষদর্শী ঢাবি ছাত্রশক্তির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আরমানুল জানান, তিনি কোয়ার্টারের দিকে অবস্থানকালে ১০টা ৪৫ মিনিটের দিকে বিকট শব্দ শুনতে পান এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ছবি ও ভিডিও ধারণ করেন।


ককটেল বিস্ফোরণের খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও পুলিশ প্রশাসন পৌঁছে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত কাউকেই শনাক্ত করা সম্ভব হয়নি। অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে দুর্ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ জোরকদমে চলছে বলে জানিয়েছে পুলিশ।


ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, জগন্নাথ হলের পাশের প্রধান সড়কে দুটি ককটেল বিস্ফোরণের সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়েছে এবং সার্বিক তথ্য যাচাই-বাছাইয়ের কাজ চলছে। অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণের তীব্র প্রতিবাদ জানিয়ে তাৎক্ষণিক এক বিক্ষোভ মিছিল বের করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।


এ সম্পর্কিত আরো খবর