ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

দাবানলের পানি নিতে গিয়ে নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত


  • আপলোড সময় : সোমবার ০৯ নভেম্বর, ২০২৬ সময় : ৯:১৭ এএম

ইন্দোনেশিয়ার বোর্নিও দ্বীপে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে পানি ছিটানোর সময় একটি হেলিকপ্টার মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে। রোববার (৮ নভেম্বর) দক্ষিণ কালিমান্তান প্রদেশের বারিতো নদী থেকে বিশেষ বালতিতে পানি সংগ্রহের মুহূর্তেই এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দুই ক্রু সদস্যকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখনও একজন নিখোঁজ রয়েছেন। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।


দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় গত কয়েক মাস ধরে ভয়াবহ দাবানল অব্যাহত রয়েছে। সুমাত্রা, বোর্নিও ও পাপুয়া দ্বীপের বিস্তীর্ণ বনাঞ্চল পুড়ে ছাই হয়ে গেছে। এসব আগুনের ধোঁয়ায় সৃষ্ট ঘন কুয়াশা ইতোমধ্যে প্রতিবেশী দেশ মালয়েশিয়া, পূর্ব তিমুর এবং সিঙ্গাপুরেও ছড়িয়ে পড়ে জনজীবন বিপর্যস্ত করে তুলেছে। এই পরিস্থিতি মোকাবিলায় ভূমিতে অগ্নিনির্বাপণ কর্মীদের পাশাপাশি আকাশপথেও ব্যাপক অভিযান চালাচ্ছে দেশটি।


জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র বার্টন পানজাইতান জানান, রোববারের দুর্ঘটনায় বেঁচে যাওয়া দুই অস্ট্রেলীয় নাগরিক নিরাপদে ও সুস্থ আছেন। তবে তৃতীয় ক্রু সদস্য হিসেবে দায়িত্ব পালনকারী এক ইন্দোনেশীয় নাগরিকের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। উদ্ধারকর্মীরা তাকে খুঁজে পেতে অভিযান অব্যাহত রেখেছেন।


প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, বারিতো নদী থেকে বিশেষ বালতিতে পানি তোলার পরপরই হেলিকপ্টারটি ধীরে ধীরে নিচের দিকে ঝুঁকতে শুরু করে। একপর্যায়ে এর সামনের অংশ নিচের দিকে নদীতে আছড়ে পড়ে। বিধ্বস্ত হওয়া ইউরোকপ্টার ইসি-২২৫এলপি সুপার পুমা মডেলের এই আকাশযানটি পানি ছিটিয়ে আগুন নেভানোর কাজে নিয়োজিত একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের। দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা মূলত দাবানল মোকাবিলাতেই প্রতিষ্ঠানটিকে নিয়োগ দিয়েছিল।


কয়েক দিনের ব্যবধানে অগ্নিনির্বাপণ কাজে নিয়োজিত হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার এটি দ্বিতীয় ঘটনা। এর আগে, গত বুধবার তানজুং পুতিং জাতীয় উদ্যানের দাবানল নেভানোর অভিযানে আটজন আরোহী নিয়ে সমুদ্র থেকে পানি সংগ্রহকালে আরও একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজনের প্রাণহানির ঘটনা ঘটেছিল। একের পর এক এমন আকাশ দুর্ঘটনা দেশটিতে দাবানল বিরোধী উদ্ধার অভিযানের ঝুঁকি ও চ্যালেঞ্জ আরও বাড়িয়ে দিয়েছে। বর্তমানে রোববারের এই দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে উচ্চপর্যায়ের তদন্ত চলছে।


এ সম্পর্কিত আরো খবর