ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

কপ-৩১ এ বাংলাদেশের অবস্থান তুলে ধরতে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী


  • আপলোড সময় : সোমবার ০৯ নভেম্বর, ২০২৬ সময় : ৯:৫৫ এএম

নেপাল ট্র্যাজেডির আড়াই মাসের মাথায় জলবায়ু অভিঘাতে বিধ্বস্ত প্রতিবেশী দেশটির দগদগে স্মৃতির পটভূমিতে আজ সোমবার (৯ নভেম্বর) থেকে শুরু হয়েছে বিশ্ব জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় সম্মেলন কপ-৩১। তুরস্কের আনাতোলিয়ায় আয়োজিত আন্তর্জাতিক এই বিশ্বমঞ্চে বিশ্বনেতাদের পাশাপাশি জলবায়ু ঝুঁকিতে থাকা বাংলাদেশের অবস্থান ও দাবি তুলে ধরতে মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গুরুত্বপূর্ণ এই বৈশ্বিক সম্মেলন শেষে আগামী ১২ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।


তুরস্কে অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের দরবারে ভাষণের পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজ জানান, আয়োজক দেশ তুরস্কের প্রধান প্রতিনিধির পাশাপাশি অস্ট্রেলিয়া, কানাডা, ইংল্যান্ড ও বার্বাডোসের প্রতিনিধিদের সঙ্গে একাধিক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হতে পারে। তিনি আরও জানান, বৈশ্বিক সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও লবণাক্ততার ঝুঁকিতে থাকা দেশগুলোর সঙ্গে জোটবদ্ধ হয়ে কপ-৩১ এ বাংলাদেশ সক্রিয় ভূমিকা রাখবে।


বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ, নেপাল, ভুটান ও ভারত নিয়ে গঠিত আঞ্চলিক জোট 'বিবিআইএন' এই অঞ্চলের ক্ষয়ক্ষতির সঠিক পরিসংখ্যান তুলে ধরে কপে জোরালো নেতৃত্ব দিতে পারে। তবে এ বিষয়ে সিপিআরডির প্রধান নির্বাহী মো. শামসুদ্দোহা মনে করেন, কূটনৈতিক তৎপরতায় বাংলাদেশের ভূমিকা আরও শক্তিশালী হওয়া প্রয়োজন ছিল। তিনি সতর্ক করে বলেন, নেপালের জলবায়ু ঝুঁকি বাংলাদেশকেও প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত করবে; তাই আঞ্চলিক প্রক্রিয়ায় বাংলাদেশকে বাদ দিয়ে যেকোনো উদ্যোগের বিরুদ্ধে নিজস্ব শক্ত অবস্থান ধরে রাখতে হবে।


তিনি আরও পরামর্শ দেন, আগামী তিন বছর পর বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ করলেও যাতে জলবায়ু অর্থায়নের দুয়ার বন্ধ না হয়ে যায়, সে দাবি এখন থেকেই কপের মঞ্চে তুলতে হবে। এলডিসি উত্তরণ নির্বিশেষে ভৌগোলিক ঝুঁকির ওপর ভিত্তি করেই অর্থায়ন নির্ধারণ হওয়া উচিত। ফলে ঝুঁকিপূর্ণ দেশগুলোর অভিযোজন চাহিদা ও প্রয়োজনীয় অর্থায়নের বিষয়টি কপের মূল আলোচনায় স্থান পাওয়া অত্যন্ত জরুরি। আন্তর্জাতিক পর্যায় থেকে বাংলাদেশের দাবি আদায় এবং ভবিষ্যৎ অর্থায়নের টেকসই রোডম্যাপ তৈরিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই তুরস্ক সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে যাচ্ছে।


এ সম্পর্কিত আরো খবর