ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

৭ শর্ত মেনে যুক্তরাষ্ট্রকে আত্মসমর্পণের আহ্বান জানাল ইরান


  • আপলোড সময় : মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬ সময় : ১১:৪৫ এএম

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে উত্তেজনা তুঙ্গে রেখেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে নতুন চাল চেলেছে তেহরান। যুদ্ধ থামাতে ওয়াশিংটনকে কঠোর ও নজিরবিহীন সাতটি শর্ত ধরিয়ে দিয়েছে ইরান। শুধু তাই নয়, এই শর্তগুলো মেনে নিয়ে মার্কিন প্রশাসনকে এক প্রকার ‘আত্মসমর্পণ’ করার আহ্বান জানিয়েছে দেশটি।

 

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে ওয়াশিংটনের নীতি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশলগত অবস্থানের সামনে এটি একটি বড় ধরনের রাজনৈতিক ও কূটনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক আগ্রাসন এবং চলমান যুদ্ধ বন্ধ করতে কূটনৈতিক যোগাযোগ জোরদার করার চেষ্টা চলছে। তবে কোনো ধরনের আনুষ্ঠানিক শান্তি আলোচনায় বসার আগেই ওয়াশিংটনকে তেহরানের বেঁধে দেওয়া সাতটি কঠিন শর্ত পুরোপুরি মেনে নিতে হবে।

 

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজায়ি মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে এই শর্তগুলোর কথা স্পষ্ট করে জানিয়েছেন। তেহরানের পক্ষ থেকে উত্থাপিত এই সাতটি শর্তের মধ্যে রয়েছে—প্রথমত, সব রণাঙ্গনে সামরিক ও শত্রুতামূলক তৎপরতা অবিলম্বে বন্ধ করতে হবে, যার বিশেষ লক্ষ্য রয়েছে লেবানন ফ্রন্ট। দ্বিতীয়ত, আন্তর্জাতিক ব্যাংকে বা বিভিন্ন মাধ্যমে ইরানের জব্দ করে রাখা কয়েক শ কোটি ডলারের স্থবির তহবিল দ্রুত অবমুক্ত করে ছাড় দিতে হবে।

 

তৃতীয়ত, ইরানের সমুদ্রবন্দরগুলোর ওপর আরোপ করা যুক্তরাষ্ট্রের অবৈধ নৌ অবরোধ পুরোপুরি তুলে নিতে হবে।

চতুর্থত, ইরানের অভ্যন্তরীণ সার্বভৌমত্ব ও রাজনৈতিক বিষয়ে মার্কিন প্রশাসনের সব ধরনের হস্তক্ষেপ চিরতরে বন্ধ করতে হবে।

পঞ্চমত, ‘ইরানি বিপ্লবের বিরোধিতাকারী’ বিভিন্ন বিদ্রোহী বা অপশক্তিকে সহায়তা দেওয়া থেকে সরে এসে যুক্তরাষ্ট্রের সব ধরনের সহযোগিতা বন্ধ করতে হবে।

ষষ্ঠত, ইরানের পবিত্র ভূখণ্ডে মার্কিন বাহিনীর যেকোনো ধরনের বিমান বা সামরিক হামলা চিরতরে বন্ধ করতে হবে।

সপ্তমত, তেহরানের ওপর চেপে থাকা তাবৎ অর্থনৈতিক নিষেধাজ্ঞা নিঃশর্তভাবে প্রত্যাহার করতে হবে। মোহসেন রেজায়ি আরও অভিযোগ করেছেন যে, সম্ভাব্য শান্তি আলোচনা নিয়ে ওয়াশিংটন কৃত্রিমভাবে ‘ভুয়া খবর’ ও অপপ্রচার ছড়িয়ে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক কড়া বার্তায় তিনি দাবি করেন, এই রক্তক্ষয়ী যুদ্ধ ইতোমধ্যে মার্কিন অর্থনীতি ও সরকারকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। বর্তমান পরিস্থিতিতে হোয়াইট হাউস এক ‘মরিয়া জুয়াড়ির’ মতো দায়িত্বজ্ঞানহীন আচরণ করছে। তিনি স্পষ্ট ভাষায় উল্লেখ করেন, খেলা থেকে সরে দাঁড়ান এবং কাল্পনিক আলোচনা নিয়ে আর কোনো অপপ্রচার চালাবেন না।

 

ওয়াশিংটনকে নতুন আঞ্চলিক বাস্তবতা মেনে নেওয়ার তাগিদ দিয়ে তেহরানের এই শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মার্কিন প্রশাসনকে এই সাত শর্তে ‘আত্মসমর্পণ’ করার দাবি জানান। তবে মার্কিন সংবাদমাধ্যম ও বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো নেতার কাছে ‘আত্মসমর্পণ’ শব্দটি অত্যন্ত মর্যাদাহানিকর ও ক্ষোভের উদ্রেককারী। ফলে এই পরিস্থিতি দুই দেশের মধ্যকার কূটনৈতিক সমাধানের পথকে আরও বেশি অনিশ্চিত করে তুলেছে।


এ সম্পর্কিত আরো খবর