ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

ঢাকার কড়াইল বস্তির উন্নয়নে আর্থিক সহায়তা দেবে এডিবি


  • আপলোড সময় : মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬ সময় : ৩:৪৯ পিএম

রাজধানী ঢাকার কড়াইল বস্তির সার্বিক অবকাঠামোগত ও সামাজিক মান উন্নয়নে আর্থিক সহায়তা প্রদানের বিষয়ে নীতিগতভাবে সম্মতি ব্যক্ত করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ভবনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় উচ্চপর্যায়ের বৈঠকে এডিবির প্রতিনিধিদল এ সম্মতি প্রকাশ করে।


স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে এডিবির দক্ষিণ এশিয়া অঞ্চলের পানিসম্পদ ও নগর উন্নয়ন খাতের পরিচালকের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অংশগ্রহণ করে।


বৈঠকে কড়াইল বস্তির জন্য প্রস্তাবিত আধুনিক ও যুগোপযোগী উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি বর্তমানে এডিবির আর্থিক সহায়তায় দেশে বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে বিশদ আলোচনা করা হয়। এ সময় চলমান প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়সীমার মধ্যে অত্যন্ত দ্রুততা ও গুণগত মান বজায় রেখে শেষ করার বিষয়ে উভয় পক্ষ দৃঢ় আশাবাদ ও একমত পোষণ করে।


আলোচনাকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এডিবির প্রতিনিধিদলকে সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করে জানান, এডিবির সহায়তায় পরিচালিত সবকটি প্রকল্প দ্রুত বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় ও প্রশাসনিক সহযোগিতা প্রদান করা হবে।


বৈঠকে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেনসহ মন্ত্রণালয় ও এলজিইডির বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


এ সম্পর্কিত আরো খবর