ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

রাজধানীর পল্লবীতে পার্কিংয়ে থাকা দুই বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ


  • আপলোড সময় : বুধবার ১১ নভেম্বর, ২০২৬ সময় : ৪:৫৩ পিএম

রাজধানীর পল্লবীতে রাস্তার ওপর পার্কিং করে রাখা দুটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হঠাৎ ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডে এলাকায় মারাত্মক আতঙ্ক ছড়িয়ে পড়ে। সকালে আলো ফোটার পরপরই পার্কিং করা বাসে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দ্রুত সটে পড়ে। স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসলেও বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন গণপরিবহন দুটির মালিকেরা।


বুধবার (১১ নভেম্বর) সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটের দিকে পল্লবী থানার সেকশন-১২-এর ফুলকলি মোড়ে রাস্তার পাশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুর্বৃত্তদের দেয়া আগুনে 'বিকল্প পরিবহন' ও 'অভিজাত পরিবহন' নামের দুটি যাত্রীবাহী বাস ক্ষতিগ্রস্ত হয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেকশন-১২-এর ফুলকলি মোড়ে রাস্তার ওপর সারিবদ্ধভাবে পার্কিং করে রাখা ছিল বিকল্প পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১১-৯২৫৬) এবং অভিজাত পরিবহনের আরেকটি বাস (ঢাকা মেট্রো-ব ১৫-০১৪৪)। সকালে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বাস দুটিতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। আগুনের ভয়াবহতা দেখতে পেয়ে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে আসেন এবং পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।


অগ্নিকাণ্ডে বিকল্প পরিবহনের বাসটির পুরো আসন, জানালার কাচ ও বডি পুড়ে ছাই হয়ে গেছে, যার আনুমানিক ক্ষতির পরিমাণ ৮ থেকে ১০ লাখ টাকা। অপরদিকে অভিজাত পরিবহনের বাসটির পেছনের দুটি জানালার কাচ, আসন ও কাভার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে ক্ষতির পরিমাণ আনুমানিক ৫০ হাজার টাকা। তবে সৌভাগ্যবশত অগ্নিকাণ্ডের সময় বাসে কোনো যাত্রী বা পরিবহন শ্রমিক উপস্থিত না থাকায় এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, সাধারণ জনগণের মনে ভয় ও আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুষ্কৃতিকারীরা এই ধরনের নাশকতা চালাচ্ছে। ঘটনায় জড়িত কাউকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে এবং অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।


এ সম্পর্কিত আরো খবর