ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

এবাবের ঈদে ‘গরীবের বিনোদিনী’


‘গরীবের বিনোদিনী’ । ছবি : সংগৃহীত

  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ মে, ২০২৫ সময় : ১১:১৩ এএম

বিনোদন রিপোর্টার

ঈদুল ফিতর উপলক্ষে নাহিন টিভি (Nahin tv) নামে ইউটিউব চ্যালেন এ মুক্তি পেতে যাচ্ছে গরীবের বিনোদিনী।

এই নাটকে অভিনয় করেছেন নবাগত অভিনেতা রাকিব শিকদার, দৃষ্টি আহমেদ নীর, অধম লিটন, ডি এম শুভ, নীলা খন্দকার, রহম আলীসহ আরো অনেকেই। পরিচালনা করেছেন এস কে সাইফুল ইসলাম।

বিনোদিনী সম্পর্কে জানতে চাইলে অভিনেতা রাকিব শিকদার বলেন, আমার সেরা কাজগুলোর মধ্যে আরেকটি কাজ হচ্ছে গরিবের বিনোদিনী। বিনোদিনী চরিত্রটি আসলে একজন ভাসমান নারীর সংগ্রামের গল্প। বিনোদিনীর মা একজন রাস্তার পাগলী,  পিতৃ পরিচয়হীন একটি মেয়ে, যে মেয়েটিকে ১৩ বছর বয়সে ধর্ষণ করা হয়। ধর্ষণ হওয়ার পর থেকে আস্তে আস্তে নিজের অজান্তেই হয়ে ওঠেন গরিবের বিনোদিনী। এভাবেই চলতে থাকে বিনোদিনীর জীবন যুদ্ধ, তার সহ যোদ্ধা হিসেবে আছেন তার পাগলি মা। এই পৃথিবীতে তার মা ছাড়া আপন বলতে আর কেউ নেই। অন্যদিকে সুলতান, সুলতানের পরিবারকে সন্ত্রাসীরা হত্যা করে এবং তার একমাত্র বোনকে ধর্ষণ করে মেরে ফেলে। এলাকার নম্র ভদ্র সভ্য সুলতান হয়ে ওঠেন হিংস্র। টাকার বিনিময়ে মানুষকে খুন করে বেড়ায় সুলতান। তবে সুলতান কন্টাক্ট কিলার হলেও সে শুধু ধর্ষকদের মারার কন্টাক্ট নিয়ে থাকেন।  কোন এক সময় পরিচয় ঘটে বিনোদিনীর সাথে সুলতানের।

তিনি আরো বলেন, এই গল্পে কাজ করে আমার ভীষণ ভালো লেগেছে। আমি যথার্থ চেষ্টা করেছি সুলতান চরিত্রটির সাথে মিশে যেতে। বাকিটা দর্শক নাটকটি দেখার পর বিচার করবেন।


এ সম্পর্কিত আরো খবর