ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ দৌলতপুরে এনসিপি নেত্রী ও এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন রিয়াদ ও দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি

সাংবাদিকদের সাথে শেরপুর-২ আসনের ইসলামী আন্দোলন প্রার্থীর মতবিনিময়


সাংবাদিকদের সাথে শেরপুর-২ আসনের ইসলামী আন্দোলন প্রার্থীর মতবিনিময় । ছবি : আকাশ জমিন

  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ৯:৫৯ পিএম

শেরপুর প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে প্রেসক্লাব নালিতাবাড়ী মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ নালিতাবাড়ী উপজেলা শাখার আয়োজনে ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর-২ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুল্লাহ আল কায়েস।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মাওলানা আবু বকর। এসময় আরো বক্তব্য রাখেন, সহ-সভাপতি মোঃ আব্দুস সালাম,  সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান, যুগ্ন সাধারন সম্পাদক মাহফুজ আহমাদ, সহ সাধারণ সম্পাদক হাফেজ ইসমাইল হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. আনসারুজ্জামান।

আব্দুলাহ আল কায়েস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নালিতাবাড়ী উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।


এ সম্পর্কিত আরো খবর