ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আটক


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৫ মে, ২০২৫ সময় : ১২:৫২ পিএম

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (০৪ এপ্রিল) সাড়ে ১২টার দিকে ভূরুঙ্গামারী বাজার থেকে তাকে আটক করা হয়।

আটক ওই নেতা সালেকুর রহমান (৩৪) নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক এবং ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ জানান, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গত ৪ আগষ্ট ভূরুঙ্গামারীতে ছাত্র-জনতার ওপর হামলার মামলায়  সালেকুরকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

আকাশজমিন/আর


এ সম্পর্কিত আরো খবর