ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতা ফজলুল হক সরকার আর নেই


  • আপলোড সময় : সোমবার ১২ মে, ২০২৫ সময় : ৫:১২ এএম

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. ফজলুল হক সরকার হান্নান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রবিবার দুপুর ২টায় ঢাকার হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে তিনি মারা যান। এর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন।

 

মৃত্যুকালে ফজলুল হক সরকারের বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী ও ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তার মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ড. জালাল উদ্দিন, চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা ও বিএনপি নেতা ডা. সরকার মাহবুব আহমেদ শামীমসহ রাজনৈতিক নেতা ও বিভিন্ন মহলের ব্যক্তিরা শোক প্রকাশ করেছেন। মরহুমের আত্মার শান্তি কামনায় সকলে দোয়া চান।

আকাশজমিন/আর


এ সম্পর্কিত আরো খবর