ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে অবৈধভাবে মাটি বিক্রি করায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড


  • আপলোড সময় : রবিবার ০৪ মে, ২০২৫ সময় : ২:৫৫ পিএম

 

নাটোর প্রতিনিধি

 

নাটোরের সিংড়ায় অবৈধভাবে মাটি বিক্রি করার অপরাধে মো. মোজাফফর নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

রোববার (৬ এপ্রিল) বিকেল ৫টায় উপজেলার চৌগ্রাম ইউনিয়নের তেরবাড়িয়া এলাকায় সিংড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী সরদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।

 

সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম রব্বানী সরদার জানান, রোববার বিকেলে উপজেলার তেরবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

 

এসময় অবৈধভাবে মাটি বিক্রি করার অভিযোগে একজনকে ভ্রাম্যমাণ আদালতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ও ৫ ধারার লংঘন এবং ১৫ ধারায় শাস্তি অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদন্ডাদেশ প্রদান করা হয়। তাৎক্ষণাত তিনি জরিমানার অর্থ পরিশোধ করেন।

 

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর