ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ দৌলতপুরে এনসিপি নেত্রী ও এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন রিয়াদ ও দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি

টঙ্গীতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু


  • আপলোড সময় : শনিবার ২৬ এপ্রিল, ২০২৫ সময় : ৫:০৩ পিএম

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গীতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে  আলিমুল ২৫) নামে এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যু  হয়েছে।  গত রবিবার  (৬ এপ্রিল)  রাতে টঙ্গীর বড় দেওড়া মুদাফা এলাকায়  উত্তরা প্রবর্তন সিটির মাঠে এ ঘটনা ঘটে।  নিহত যুবকের  বুকের বাম পাশে ধারালো অস্ত্রের  আঘাতের  চিহ্ন রয়েছে।

নিহত আলিমুল নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার কলিমুদ্দিনের ছেলে। তিনি মুদাফা এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় মজুমদার নামে একটি  গার্মেন্টসে পোশাক শ্রমিকের কাজ করতেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানা যায়,  রাত ৮টার দিকে প্রবর্তন সিটির মাঠে হঠাৎ চিৎকার চেঁচামেচির শব্দ শোনে মানুষ দৌড়ে যান। সেখানে গুরুতর আহত অবস্থায় আলিমুলকে উদ্ধার করে স্থানীয় লোকজন উত্তরার ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে আলিমুলকে টঙ্গী সরকারি হাসপাতালে পাঠালে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তারানা বিনতে আনোয়ার তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা রেজওয়ান জানান, আমার ভাতিজা মুদাফা এলাকার একটি গার্মেন্টসে চাকরি করেন। আগামীকাল তার অফিস খোলা। কিন্তু একদিন আগেই আলিমুল বাড়ি থেকে টঙ্গীতে যান। এরপর রাতে তার মৃত্যুর সংবাদ পাই।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইস্কান্দার  হাবিবুর রহমান বলেন, নিহতের  ঘটনায় আইনি ব্যবস্থা  প্রক্রিয়াধীন।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর