ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় মুসলিমদের নৃশংস হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ


  • আপলোড সময় : শুক্রবার ০৯ মে, ২০২৫ সময় : ১১:০৯ পিএম

টাঙ্গাইল প্রতিনিধি॥

ফিলিস্তিনের গাজায় মুসলিমদের নৃশংস হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৭ এপ্রিল) সকাল ১১টায় টাঙ্গাইলের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছেন।

প্রায় হাজার দুই ছাত্রছাত্রীরা টাঙ্গাইল প্রেসক্লাবে সামনে ফিলিস্তিনের গাজায় নিহতদের স্বরণে এক মিনিট নিবরতার পর  উপস্থিত পথচারীদের মাঝে ফিলিস্তিনের উপর নৃংশসতার কথা ব্যক্ত করে উচ্চ কন্ঠে বক্তব্য প্রদান করেন গুটি কয়েক ছাত্রছাত্রীরা। 

বক্তব্য প্রদানের পর টাঙ্গাইল প্রেসক্লাব চত্বর থেকে প্রায় দুই হাজার ছাত্রছাত্রীর মিছিলটি ময়মনসিংহ রোড পার  ডিস্ট্রিক চলে যায়। ডিস্ট্রিক থেকে জেলা সদর রোড হয়ে পুনরায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে নিয়ে মিছিলটি টাঙ্গাইল পৌরউদ্যানে শেষ হয়। মিছিলের ধ্বনি ছিলো “নারায়ে তাকবীর, আল্লাহ আকবার, মুসলিমদের উপর অত্যাচার বন্ধ হউক, ইহুদীরা নিপাত যাক”। মিছিলটি টাঙ্গাইলের সর্বস্তরের ছাত্র-জনতা আয়োজন করে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর