ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় অজ্ঞাত এক নারী মৃত্যু


  • আপলোড সময় : মঙ্গলবার ০৬ মে, ২০২৫ সময় : ৪:১৮ পিএম

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি  

গাজীপুরের টঙ্গতে কাভার্ড ভ্যানের ধাক্কায় অজ্ঞাত (৫৫) এক নারী মৃত্যু হয়েছে।  রবিবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর এরশাদ নগর এলাকায়  এ ঘটনা ঘটে। স্থানীয়রা ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করে পুলিশে দিয়েছেন ।

পুলিশ জানায়, গতকাল রবিবার রাত সাড়ে ১১টায় ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর এরশাদ নগর এলাকায় একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় অজ্ঞাত ওই নারী (৫৫) গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা গাড়িটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। এরপর স্থানীয়রা আহতকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ  মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে এবং আইনি ব্যবস্থা   প্রক্রিয়াধীন।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর