ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁশখালীতে ২৫ মণ সামুদ্রিক মাছ জব্দ

নিষিদ্ধ সময়ে মাছ শিকার


  • আপলোড সময় : সোমবার ১২ মে, ২০২৫ সময় : ২:০৯ এএম

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সামুদ্রিক মাছ প্রজনন মৌসুমের ৫৮ দিন বঙ্গোপসাগরে মাছ ধরা নিষিদ্ধকালীন সময়ে মাছ পরিবহনকালে প্রায় ২৫ মণ সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে। এ সময় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ এর ৫ ধারায় মাছগুলো ৫৪ হাজার টাকায় নিলাম দেওয়া হয়।

বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জামশেদুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. তৌসিফ উদ্দিন, মেরিন ফিশারিজ অফিসার সাইফুল ইসলামসহ অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।'

 আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর