ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৮ মে, ২০২৫ সময় : ১১:২৬ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জে ১৪৭পিচ ইয়াবা ট্যাবলেট সহ  দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২'র সদস্যরা। প্রেস বিজ্ঞপ্তির মাধ‌্যমে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, সিরাজগঞ্জ র‌্যাব-১২'র  সদর কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।

সোমবার (২১এপ্রিল) সিরাজগঞ্জ র‌্যাব ১২’র সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত্রী ৮:৩৫ মিনিটে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন চর মোহনপুর গ্রামস্থ (দাসপাড়া) মোঃ আলামিন এর বসত ঘরে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৪৭ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

মঙ্গলবার (২২এপ্রিল) সিরাজগঞ্জ র‌্যাব-১২'র সদর কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদের জানান, গ্রেফতারকৃত আসামিদ্বয় হলেন, মোঃ আলামিন (৩৮), পিতা-পর্বত প্রামানিক, সাং-চর মোহনপুর (দাশপাড়া) ও মোঃ হাফিজুর রহমান (২১), পিতা-মোঃ খবির উদ্দিন, সাং-কয়রা হোরপাড়া, উভয় থানা- উল্লাপাড়া, জেলা-সিরাজগঞ্জ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে পরস্পর যোগসাজশে উল্লাপাড়া থানা ও সিরাজগঞ্জ জেলাসহ আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর