ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় গার্মেন্টস শ্রমিক নিহত


  • আপলোড সময় : শনিবার ১০ মে, ২০২৫ সময় : ১:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধি

ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো বিশ্বরোড এলাকায় কাভার্ডভ্যানের চাপায় লাকি আক্তার(৩০) নামের এক নারী গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছে।

গত রবিবার ভুলতাগামী কাভার্ডভ্যানের(ঢাকা মেট্রো-ট-১৩-৫০৩১) চাপায়  এ দুর্ঘটনা ঘটে। নিহত লাকি আক্তার কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার সেকান্দরনগর গ্রামের আল আমিনের স্ত্রী। কাভার্ডভ্যানের চালক মোক্তার হোসেনকে(২৮) আটক করা হয়েছে। 

রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, নিহত লাকি আক্তারের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল  মর্গে প্রেরণ করা হয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর