ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ দৌলতপুরে এনসিপি নেত্রী ও এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন রিয়াদ ও দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি

পুলিশের সহযোগীতায় শিশু নূরকে ফিরে পেলেন বাবা-মা


  • আপলোড সময় : শনিবার ১০ মে, ২০২৫ সময় : ১২:৩৩ এএম

উত্তরাঞ্চল প্রতিনিধি:

গাজীপুরের জয়দেবপুর থানা এলাকা থেকে অভিমান করে ঘর ছেড়ে আসা আট বছরের এক শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে রাজশাহী নগর পুলিশ। রোহান হোসেন নূর নামের এ শিশুকে রাজশাহীর পবা থানার বড়গাছি বাজার এলাকা থেকে উদ্ধার করা হয়। বুধবার দুপুরে তাকে পরিবারে হাতে তুলে দেওয়া হয়। শিশুকে পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শিশু নূরের বাবা মামুন হোসেন ও মা রুকছানা। 

পুলিশ জানায়, মঙ্গলবার বেলা সাড়ে ১০ টার দিকে রাজশাহীর বড়গাছি বাজার এলাকায় এক ব্যক্তি শিশুটিকে কান্নারত অবস্থায় দেখতে পান। তার নাম-ঠিকানা জিজ্ঞেস করলে সে তা জানাতে পারেনি। পরে স্থানীয় ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের মাধ্যমে পবা থানায় দায়িত্বরত অফিসারের কাছে হস্তান্তর করেন। এরপর পবা থানার ওসি মনিরুল ইসলাম শিশুটির সঙ্গে বন্ধুসুলভ আচরণ করে তার নাম, পিতা-মাতার নাম একটি মোবাইল নম্বর জানতে সক্ষম হন। শিশুটি জানায়, সে তার বাবার উপর অভিমান করে বাড়ি থেকে বের হয়ে চলে এসেছে। 

পুলিশ জানায়, শিশু নূরের দেওয়া তথ্যানুযায়ী তার মায়ের মোবাইল নম্বরে যোগাযোগ করা হয় এবং আংশিক ঠিকানা ধরে জয়দেবপুর থানার সহযোগিতায় শিশুটির সঠিক ঠিকানা শনাক্ত করা হয়।  বুধবার দুপুরে শিশুটির পিতা-মাতার পরিচয়পত্র যাচাই-বাছাই শেষে শিশুটিকে তাদের জিম্মায় প্রদান করা হয়। শিশু নূরকে পেয়ে পরিবারের সদস্যরা আনন্দ প্রকাশ করেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর