ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জের গাড়দহ নদী থেকে কিশোরের লাশ উদ্ধার


  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ৪:৫৪ এএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের গাড়দহ নদী থেকে পুলিশ এক কিশোরের লাশ উদ্ধার করেছে। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, সলঙ্গা থানার এসআই ব্রজেশ্বর বর্মন। সোমবার (১২ মে) সকালে লাশটি উদ্ধার করা হয় সলঙ্গা থানার বড়গোজা জামে মসজিদের দক্ষিণ পাশ থেকে। মৃত মারুফ হোসেন (১৩) সলঙ্গা ইউনিয়নের জগজীবনপুর গ্রামের মোমিন প্রমানিকের ছেলে।

এসআই ব্রজেশ্বর বর্মন বলেন, মা মারা যাওয়ার পর থেকে মারুফ বড়গোজা গ্রামে নানা জিল্লুর রহমানের বাড়িতে থাক‌তো এবং কুতুবের চর মাছের আড়তে শ্রমিকের কাজ করতো। “আড়তে যাওয়ার জন্য সকালে সে বাড়ি থেকে বের হয়। এরপর বেলা ১১টার দিকে নদীতে তার মরদেহ ভাসতে দেখে স্বজনরা তা উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।”

এসআই আরও বলেন, “নিহতের ডান হাতের দুটি স্থানে পোড়া দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।” মৃত্যুর কারণ নিশ্চিত হতে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর