ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গোয়ালন্দে নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে বরণ


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ মে, ২০২৫ সময় : ৪:০৭ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মারুফ হাসানকে ফুল দিয়ে বরণ করা হয়েছে।  সোমবার (১২ মে) বেলা ১২ টায় বাংলাদেশ হেল্থ এ‍্যাসিস্টেন্স অ‍্যাসোসিয়েশন ও সিএসসিপি সমন্বয় কমিটি গোয়ালন্দ উপজেলা শাখার আয়োজনে উপজেলা স্বাস্থ‍্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে তাকে ফুল দিয়ে বরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ‍্য ও পরিবার পরিকল্পনা অফিসার (ভারপ্রাপ্ত) ডা: প্রদীপ কুমার  কান্ত, উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (হোমিওপ‍্যাথিক) ডা: সাবিনা ইয়াসমিন, এসএসিএমও জাকির হোসেন, ইপিআই কর্মকর্তা মোশাররফ হোসেন, স্বাস্থ্য পরিদর্শক মো. সিরাজুল ইসলাম, মেডিকেল টেকনোলজিস্ট আমিনুল ইসলাম রনি, অফিস প্রধান লিপি খাতুন, আবুল কালাম প্রমুখসহ অন‍্যান‍্য কর্মকর্তা ও সদস‍্যবৃন্দ।

ডাঃ মারুফ হাসান ১২ মে সোমবার গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার হিসাবে যোগদান করেন। এর আগে তিনি ঢাকা স্বাস্থ্য অধিদপ্তরে সহকারি রেজিস্ট্রার (সার্জারী) হিসাবে কর্মরত ছিলেন। 


আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর