ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে বিদ্যুৎস্পর্শে মা ও ছেলের মৃত্যু


  • আপলোড সময় : শনিবার ১৭ মে, ২০২৫ সময় : ৫:৪৫ পিএম

লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিহাট জেলা কালীগঞ্জ উপজেলার  হাড়িখাওয়া গ্রামে গরুকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৭মে) সকালে উপজেলার  গোড়ল ইউনিয়নের দুলালী হাড়িখাওয়া গ্রামে গুরুকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কমলা বেগম (৫৫)ও তার ছেলে জামাল হোসের (৩৩)মর্মান্তিক মৃত্যু হয়।


পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গোয়াল ধরে চার্জে রাখা অটোরিকশায় প্রথমে জামাল হোসেন বিদ্যুৎপৃষ্ট হয়ে পরে থাকেন। বিষয়টি তার মা  কমলা বেগম দেখে তাকে বাঁচাতে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে দুজনে মারা যান। এ ঘটনায় ঐ এলাকায় শোকের মাতম বিরাজ করছে।


এ ব্যাপারে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি প্রদান করা হয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর