ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


  • আপলোড সময় : রবিবার ১৮ মে, ২০২৫ সময় : ৭:১৪ পিএম

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ নজরুল মোল্লা (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার (১৮ মে) সকালে উপজেলার দক্ষিণফুকরা এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।


 জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক কাজী মো. কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নজরুল মোল্লাকে আটক করা হয়।


এ সময় তার বাড়ি থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত নজরুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর