ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে পুকুরে ভাসছিল শিশুর লাশ


  • আপলোড সময় : মঙ্গলবার ২০ মে, ২০২৫ সময় : ৪:৪৯ পিএম


টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : 

টঙ্গীতে পুক থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ । সোমবার রাতে টঙ্গীর গোপালপুর কাজীবাড়ি সংলগ্ন একটি পুকুর থেকে এ লাশটি উদ্ধার করা হয়। মৃত্যু শিশুটির নাম শফিকুল ইসলাম (৬)। নিহত শফিকুল ইসলাম  শেরপুর জেলার নালিতাবাড়ী থানার কৃষ্ণডেভী চর গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে। সে বাবা-মায়ের সঙ্গে গোপালপুর কাজীবাড়ি এলাকায় বসবাস করতো।

পুলিশ জানায়, সোমবার মধ্যরাতে স্থানীয়রা গোপালপুর কাজিবাড়ি এলাকার একটি পুকুরে ওই শিশুর লাশটি ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে তারা পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে, কীভাবে শিশুটির মৃত্যু হয়েছে সে সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি পুলিশ।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ  মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর