ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গফরগাঁওয়ে তিন দিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে শোভাযাত্রা


  • আপলোড সময় : রবিবার ২৫ মে, ২০২৫ সময় : ৫:২৯ পিএম

ময়মনসিংহ ব্যুরো:

নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি এই শ্লোগান নিয়ে রবিবার থেকে ময়মনসিংহের গফরগাঁওয়ে তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা শুরু হয়েছে। মেলা উপলক্ষে  উপজেলা ভূমি অফিস এক বর্নাঢ্য শোভাযাত্রার আয়োজন করে। শোভা যাত্রার নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি।


শোভাযাত্রাটি পৌর এলাকার পাবলিক হল মোড় থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এক জনসচেতনতামূলক অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি অফিসার সাফাত জামান পনির, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীম জাহান তন্নি, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার, সাংবাদিক, উপসহকারী সরকারি ভুমি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর