ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এনায়েতপুরে নাতিকে শ্বাসরোধ ক‌রে হত্যার অভিযোগ


  • আপলোড সময় : শনিবার ৩১ মে, ২০২৫ সময় : ৪:৩৪ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার এনায়েতপুরে পারিবারিক কলহের জেরে লাবনী আক্তার (৮) নামে এক শিশুকে শ্বাসরোধ ক‌রে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির নানি লালবানু (৬০) কে গ্রেফতার করেছে পুলিশ। নিহত লাবনী ব্রাহ্মণ গ্রামের নাহিদ আলমের মেয়ে। শিশুটির বাবা ঢাকায় কর্মরত থাকায় সে অসুস্থ মা নার্গিস খাতুনের সঙ্গে নানাবাড়িতে থাকত।

এনায়েতপুর থানার (ওসি) আনায়ারুল ইসলাম জানান, শুক্রবার রাতে অসুস্থ অবস্থায় লাবনীকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। মরদেহে মাথা ও গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতের বাবা নাহিদ আলম শনিবার সকালে স্ত্রী ও শাশুড়ির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের ক‌রেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর