ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে নারীর মৃত্যু!


  • আপলোড সময় : শনিবার ৩১ মে, ২০২৫ সময় : ৪:৩৭ পিএম

কিশোরগঞ্জ ব্যুরো:

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামসুন্নাহার (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৩১ মে) সকালে উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শামসুন্নাহার ওই এলাকার বেকারি কারিগর কামাল উদ্দিনের স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার সকালে ধান ভাঙার জন্য অটোরিকশা খুঁজতে পাশের বাড়িতে যান শামসুন্নাহার। সেখানে গিয়ে চার্জে লাগানো একটি অটোরিকশায় স্পর্শ করলে তিনি বিদ্যুৎতাড়িত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর