ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

উল্লাপাড়ায় আওয়ামী লীগ নেতাকে ধরে পুলিশে দিল ছাত্র-জনতা


  • আপলোড সময় : সোমবার ০২ জুন, ২০২৫ সময় : ৪:৫৯ পিএম

সিরাজগঞ্জ‌ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমিকে ছাত্র-জনতা আটক করে পুলিশে দিয়েছে। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, উল্লাপাড়া মডেল থানার (ওসি) রাকিবুল হাসান।


রবিবার (১ জুন) রাতে সিরাজগঞ্জ শহরের ভাঙ্গাবাড়ি এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। উল্লাপাড়া মডেল থানার (ওসি) রাকিবুল হাসান জানান, তিনি আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করে ছিলেন। বিএনপি কর্মীর করা একটি বিস্ফোরক মামলার পলাতক আসামি তি‌নি। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তা‌কে সোমবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর