ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে ট্রাকে মাইক্রোর ধাক্কা, দুই ছেলেসহ বাবা নিহত


  • আপলোড সময় : মঙ্গলবার ০৩ জুন, ২০২৫ সময় : ১২:৩৫ পিএম

টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে মাইক্রোবাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। মঙ্গলবার সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- শেরপুর সদর উপজেলার কামারচর এলাকার আমজাত আলী (৫০), তার ছেলে অটল (১৪) ও আতুল (২৪)। আহতরা টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে দুইজন নারী ও একজন শিশু রয়েছে।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, ঈদের ছুটিতে মাইক্রোবাসে করে তারা ঢাকা থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকার পৌঁছলে দুর্ঘটনার শিকার হয়ে বাবা ও তাই দুই ছেলেসহ একই পরিবারের ৩ জন ঘটনাস্থলে মারা যায়।

 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর