ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ দৌলতপুরে এনসিপি নেত্রী ও এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন রিয়াদ ও দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি

মোহনগঞ্জে আরওয়া ফাইরুজ জাতীয় পর্যায়ে উপস্থিত বক্তৃতায় তৃতীয়


  • আপলোড সময় : মঙ্গলবার ০৩ জুন, ২০২৫ সময় : ৪:৪৯ পিএম

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি:

হাজারো শিক্ষার্থীকে পেছনে ফেলে উপস্থিত বক্তৃতায় জাতীয় পর্যায়ে তৃতীয় হয়েছে নেত্রকোণার মোহনগঞ্জ পৌর শহরের হাওর অঞ্চলের শিক্ষকের সন্তান আরওয়া ফাইরুজ। মোহনগঞ্জ দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী আরওয়া ফাইরুজ জাতীয় পর্যায়ে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় গৌরবময় সাফল্য অর্জন করেছে।

সে প্রাথমিক শিক্ষা পদক-২০২৫ উপলক্ষ্যে আয়োজিত জাতীয় পর্যায়ে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তৃতীয় স্থান অর্জন করে।   রবিবার (১ জুন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান কার্যালয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আতিকুর রহমান আরওযা ফাইরুজের হাতে এ পুরুষ্কার তুলে দেন। এ অনুষ্ঠানে বর্তমান সরকারের শিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আরওয়া ফাইরুজ বলেন, সে এর আগে ২০২২ সালে জেলা পর্যায়ে কেরাত প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে। এছাড়াও ২০২৫ সালে শিক্ষা পদক প্রতিযোগিতায় ইংরেজি কুইজ বিভাগে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে।

আরওয়া ফাইরুজের বাবা শাহজাহান আলম খান বিপ্লব কাজিয়াটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং মা নুরুন্নাহার বেগম দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দু'জনেই সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। শিক্ষক দম্পতি সন্তানের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আজকের এই অর্জন শুধু তাদের সন্তানের নয়,আরওয়া শিক্ষক, বিদ্যালয় এবং সমাজের সবার সম্মিলিত প্রচেষ্টার ফসল। তারা সকলের প্রতি কৃতজ্ঞ এবং তাদের মেয়ে আরওয়ার ভবিষ্যতের সমৃদ্ধি কামনা করে সকলের কাছে দোয়া কামনা করেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর