ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় র‌্যাবের অভিযানে ১০ কেজী গাজাসহ ২ নারী আটক


  • আপলোড সময় : মঙ্গলবার ১৭ জুন, ২০২৫ সময় : ৫:২৯ পিএম

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের ভাঙ্গায় টোলপ্লাজা এলাকায় দোলা পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে ১০ কেজী গাঁজাসহ ২ নারী কে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। ১৬ জুন সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় ভাঙ্গা থানা পুলিশ।

এজাহার সূত্রে জানাযায় (১৫ জুন) দুপুর আড়াই টার সময় গোপন সংবাদের উপর ভিত্তি করে এক্সপ্রেসওয়ের ভাঙ্গার বগাইল টোলপ্লাজা এলাকায় দোলা পরিবহনের একটি বাসে তল্লাশি চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব -১০) একটি আভিযানিক দল।এসময় ১০ কেজি গাঁজাসহ  মাদক বহন কারী দুই নারীকে আটক করে।

আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া কসবা থানার মইনপুর গ্রামের রাবেয়া বেগম (৪০),কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার দেউস শশীতল গ্রামের জাহেনারা বেগম(৩৭)। পরবর্তী র‌্যাবে বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করে আসামীদের হস্তান্তর করে। পরবর্তীতে আজ ঐ আসামীদের বিজ্ঞ আদালতের সোপর্দ করা হয়।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর