ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে আওয়ামী ও যুবলীগের নেতা আটক


  • আপলোড সময় : সোমবার ২৩ জুন, ২০২৫ সময় : ৫:২২ পিএম

নাটোর প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম ও আবু দিলশাদ হোসেনকে আটক করেছে পুলিশ। অপারেশন ডেভিল হান্ট অভিযানে আটক আওয়ামী লীগ ও যুবলীগ নেতা আটক।


রোববার (২২ জুন) রাত ২টার দিকে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটক সাইফুল ইসলাম নলডাঙ্গা উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও দিলশাদ হোসেন দিলশাদ মেম্বার মাধনগর ইউনিয়নের বাঁশিলা ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।



নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর