ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় ২০ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা আটক


  • আপলোড সময় : মঙ্গলবার ২৪ জুন, ২০২৫ সময় : ৬:১৪ পিএম

নেত্রকোনা প্রতিনিধি


নেত্রকোনার পূর্বধলা উপজেলার বৈরাটি ইউনিয়নের আলমপুর দক্ষিণপাড়া এলাকার পাগলাখালি বাজারে অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র‌্যাব-১৪ (ময়মনসিংহ)। আটক মাদক ব্যবসায়ীর নাম সাইফুল ইসলাম (২৫)। সে পূর্বধলা উপজেলার বটতলা গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। র‌্যাব-১৪ (ময়মনসিংহ) এর সিপিএসসি কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামছুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। 


জানা গেছে, র‌্যাব কর্মকর্তারা সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাগলাখালি বাজার মোড়ের জনৈক নাজিম উদ্দিনের দোকানের সামনে অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক ব্যবসায়ী সাইফুল ইসলামকে ২০ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা গাঁজার আনুমানিক দাম ৪ লাখ টাকা। মঙ্গলবার সকালে তাকে পূর্বধলা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। #

 

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর