ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গফরগাঁওয়ে জুলাই যোদ্ধাদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ


  • আপলোড সময় : মঙ্গলবার ২৪ জুন, ২০২৫ সময় : ৬:৪৬ পিএম

ময়মনসিংহ ব্যুরো :

ময়মনসিংহের গফরগাঁও আহত জুলাই যোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়ের স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার এন. এম আবদুল্লাহ-আল-মামুন।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে ৯ জন জুলাই যোদ্ধার হাতে স্বাস্থ্য কার্ড তুলে দেয়া হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গফরগাঁও থানার ওসি শিবিরুল ইসলামসহ জুলাই যোদ্ধা পরিবারের সদস্যরা।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর