ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে পারফিসিয়েন্ট টেক্সটাইলে বিস্ফোরণ


নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভা

  • আপলোড সময় : বুধবার ২৫ জুন, ২০২৫ সময় : ৫:৩৬ পিএম

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার কান্দাপাড়া এলাকার পারফিসিয়েন্ট টেক্সটাইল এন্ড ফিনিশিং কারখানায় বিস্ফোরণ ও আগুনে বিপুল পরিমাণ মালামাল ভস্মীভূত হয়। 


গত ২৪ জুন মঙ্গলবার বিকেলে সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে স্ট্যান্ডার মেশিনের বিস্ফোরণে অগ্নিকান্ডের ঘটনা  ঘটে। এসময় কারখানার শ্রমিক কামাল হোসেন(১৯) ও মূসা মিয়া(২১) আহত হয়। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 


কারখানার মালিক মোহাম্মদ রাসেল জানান, কারখানার শ্রমিকদের গাফিলতির কারনে সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে স্ট্যান্ডার মেশিনের বিস্ফোরণে অগ্নিকান্ডের ঘটনা  ঘটে। ডেমরা ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই কর্মরত লোকজন ও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বিপুল পরিমাণ টাকার ক্ষতি সাধন হয়েছে। রূপগঞ্জ থানার ওসি তারিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরুপন করা যায়নি।  

আকাশজমিন/আরআর 



এ সম্পর্কিত আরো খবর