ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে গ্যাসের ৯ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৬ জুন, ২০২৫ সময় : ৫:৫১ পিএম

রূপগঞ্জ( নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাও এলাকার নয় শতাধিক গ্যাসের অবৈধ সংযোগ ও সোর্স লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। গতকাল ২৫ জুন বুধবার জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় আনসার ও পুলিশসহ জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমান বলেন, চিহ্নিত করা সকল অবৈধ গ্যাস সংযোগ পর্যায়ক্রমে বিচ্ছিন্ন করা হচ্ছে। গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার এ অভিযান অব্যাহত থাকবে। 


আকাশজমিন/আরাআর 



এ সম্পর্কিত আরো খবর