ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

হলিউড থেকে ইতিহাস গড়তে যাচ্ছেন দীপিকা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৩ জুলাই, ২০২৫ সময় : ৭:৪৪ পিএম

বিনোদন ডেস্কঃ

২০২৬ সালের 'হলিউড ওয়াক অফ ফেম'-এর তালিকায় নাম উঠল বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। জানা গেছে, ভারত থেকে দীপিকাই প্রথম, যিনি এই বিশেষ সম্মাননার জন্য মনোনীত হয়েছেন। ‘মোশন পিকচার্স’ বিভাগে অভিনেত্রীর নাম ঘোষণা করেছে হলিউড চেম্বার অফ কমার্স। দীপিকার এই প্রাপ্তির নেপথ্যে রয়েছে ব্যতিক্রমী পদ্ধতি। হলিউড ওয়াক অফ ফেম-এর ওয়েবসাইট থেকে জানা যায়, যে কেউ তার পছন্দের তারকাকে এই সম্মান পাওয়ার জন্য মনোনীত করতে পারে। এমনকি কোনো অনুরাগীও এই মনোনয়ন জমা দিতে পারে অথবা তারকাদের সহকারী দলও এই মনোনয়ন জমা দিতে পারে।

তবে এই মনোনয়ন জমা পড়ার পর সেই নির্দিষ্ট তারকার থেকে অনুমোদন প্রয়োজন। সেই অনুমোদন না এলে মনোনয়ন গ্রহণ করা হবে না। আবার তারকাদের পক্ষ থেকে অনুমোদন এলে কোনো স্পনসরকে এই বিশেষ সম্মানের জন্য টাকা দিতে হয়। অথবা সেই নির্দিষ্ট তারকারাও এই ‘হলিউড ওয়াক অফ ফেম’-এর তারকার জন্য খরচ করতে পারে।

এই স্মারক তারকা নির্মাণ ও রক্ষণাবেক্ষণে খরচ হয় প্রায় ৭৩ লক্ষ রুপি। মনোনয়ন প্রক্রিয়ার খরচও কম নয়। এতে খরচ হয় প্রায় ২৩,৫০০ রুপি। তবে দীপিকার ক্ষেত্রে এই খরচ কে বহন করেছেন, তা এখনও স্পষ্ট নয়।

তবে হলিউডের তারকাদের মধ্যে যেখানে নাম তোলার স্বপ্ন দেখেন এমিলি ব্লান্ট, মাইলি সাইরাস, গর্ডন রামসের মতো তারকারা, সেখানে দীপিকার উপস্থিতি নিঃসন্দেহে এক ঐতিহাসিক মুহূর্ত- এমনটি মনে করেন অভিনেত্রীর ভক্ত অনুরাগীরা।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর