ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্য সচিব


স্বাস্থ্য সচিব ডা:মো: সাইদুর রহমান

  • আপলোড সময় : শনিবার ০৫ জুলাই, ২০২৫ সময় : ৬:১৩ পিএম

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আলিয়ারহাট ২০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতাল শনিবার (৫ জুলাই) পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডা:মো: সাইদুর রহমান।


এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ডা: সরোয়ার বারী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা: মো: আবু জাফর, ডা:মো: হাবিবুর রহমান, পরিচালক (স্বাস্থ্য) রাজশাহী বিভাগ, রাজশাহী, ডা:এ.কে.এম মোখারুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার এ্যাসাইমেন্ট অফিসার ডা:ফিরোজ মাহমুদ ইকবাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, শিবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. আশিক মাহমুদ ইকবাল স্বাধীন , উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও শিবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মতিয়ার রহমান মতিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম রুহুল আমিন, ডা. বিপুল সরকারসহ অত্র হাসপাতালের ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।



আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর