ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনে ৬শ’কেজি কাঁকড়া ও ইঞ্জিন বোটসহ আটক ১


  • আপলোড সময় : বুধবার ১৬ জুলাই, ২০২৫ সময় : ৭:১৭ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন এলাকা থেকে ৬০০ কেজি কাঁকড়া, একটি ইঞ্জিন চালিত ট্রলারসহ একজনকে আটক করেছে সুন্দরবন পশ্চিম বন বিভাগ। আটককৃতের নাম ইয়াকুব আলী সরদার (৬০)। তিনি শ্যামনগরের গাবুরা চকবারা গ্রামের মৃত্যু আব্দুল আজিজ সরদারের ছেলে।

 

বন বিভাগের সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ জুলাই) গভীর রাতে বুড়িগোয়ালিনী স্টেশনের অধীনস্ত সুন্দরবনের কাঠেরশ্বর টহলফাঁড়ী এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব কাঁকড়া জব্দ করা হয়।

বন বিভাগ জানিয়েছে, সুন্দরবনের প্রাণবৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় নির্ধারিত মৌসুম ছাড়া কাঁকড়া আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ। এ বিষয়ে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, “নিষিদ্ধ সময়ে কাঁকড়া আহরণ পরিবেশ ও বন্যপ্রাণীর জন্য মারাত্মক ক্ষতিকর। আটক ব্যক্তির বিরুদ্ধে বন আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আকাশজমিন/আরআর

 

 

 

 

 


এ সম্পর্কিত আরো খবর