ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে জিপিএ -৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান


  • আপলোড সময় : শনিবার ০২ আগস্ট, ২০২৫ সময় : ৭:১৩ পিএম

লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাট জেলার এসএসসি,ভোকেশনাল,দাখিল ও সমমান পরীক্ষায় ২০২৫ সালে জিপিএ- ৫ প্রাপ্তদের সংবর্ধনা দিয়েছে লালমনিরহাট জেলা পরিষদ। শনিবার বিকেলে জেলার চার্চ অফ গড উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও ক্রেষ্ট প্রদান করেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম এনডিসি।লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম,জেলা পরিষদের প্রধান নির্বাহী ফিরোজ হোসেন,জেলা শিক্ষা অফিসার মুজিবুর রহমান।এ সংবর্ধনা অনুষ্ঠানে জেলায় সেরা ৫ জন ফলাফল অর্জনকারী শিক্ষার্থীগন বক্তব্য রাখেন।

এ অনুষ্ঠানে জেলায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত আফরিন বসুনিয়া মিতুকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেন বিভাগীয় কমিশনার।
এতে ৭৫০জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।এ সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা ও অভিভাবক সুশীল সমাজ  প্রিন্ট  মিডিয়া সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর